বিকেলের পথে, গজলের সুরে মোড়া এক যাত্রা

 



আজকের বিকেলটা যেন এক চিরন্তন কবিতার পৃষ্ঠা, যেখানে শব্দের বদলে প্রকৃতি নিজের ভাষায় কথা বলছিলো। স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে কানে বাজছিলো বেগম আখতারের কণ্ঠে

“Ronay na diya…”

প্রতিটি সুর যেন আকাশের নীলচে ধূসর রঙের সাথে মিশে যাচ্ছিলো।


আমার স্কুলের রাস্তা মেঘালয়ের কোল ঘেঁষা পাহাড় আর মেঘের এমন আলিঙ্গন, যেন যুগল একে অপরের বাহুডোরে আবদ্ধ হয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। ধানের ক্ষেতে নতুন সবুজ চারা যেন প্রকৃতির কোলজুড়ে শুয়ে থাকা শিশুর মতো শান্ত। বাতাস এতটাই নির্মল ছিলো, যেন প্রতিটি নিশ্বাস ফুসফুসে নয়, সরাসরি হৃদয়ে গিয়ে ঠেকছে।


যখন বেগম আখতার এই অংশটা গাইলেন,

“Tumse milne bahot rona tha, bahot rona tha… Ronay na diya.”

“When I met you, I wanted to cry oh, how much I wanted to cry… but you did not let me.”


ঠিক সেই মুহূর্তে, কোথা থেকে যেন একটি সাদা পাখি উড়ে এসে বিকেলের রঙিন আকাশে হারিয়ে গেলো। মনে হলো, আমার সব ক্লান্তি, সব ধুলোবালি মুছে গিয়ে হৃদয় ঠান্ডা হয়ে গেলো।

The moment felt like nature whispered softly, “You are home.”


প্রতিটি সুর পাহাড়ের গায়ে লেগে প্রতিধ্বনি তুলছিলো, মেঘগুলো আমার মন ছুঁয়ে যাচ্ছিলো নীরবে। মনে হচ্ছিলো, আমি যেন এক সিনেমার দৃশ্যে দাঁড়িয়ে আছি, যেখানে শব্দ, রঙ, গন্ধ সবই কবিতায় রূপ নিচ্ছে।


আজ আমি বুঝেছি

জীবনের কিছু মুহূর্তে ভাষা ব্যর্থ হয়ে যায়, কারণ চোখ যা দেখে আর মন যা অনুভব করে, তা কোনো শব্দে ধরা যায় না। সেই মুহূর্তে কেবল প্রকৃতিই জানে, কীভাবে সুর, রঙ আর বাতাস দিয়ে হৃদয়কে জড়িয়ে ধরা যায়।


“Ronay na diya…” এই গানের প্রতিটি সুর আজ আমার বিকেলের আকাশে চিরস্থায়ী হয়ে রইল। 


And as the song faded into the horizon,

the clouds carried my unspoken words,

the mountains kept my silent tears,

and the wind oh, the wind 

wrapped me in the kind of embrace

that needs no language at all.

Comments