সুনামগঞ্জ: এক স্নিগ্ধ প্রেমের নাম- Where the sky meets the water, and the soul meets serenity

 

শনির হাওর

সুনামগঞ্জ, এক শান্ত, নির্মল নারীর প্রতিরূপ। তার নেই কোনো চাওয়া, নেই কোনো প্রত্যাশা। তবু সে আপন মায়ায়, কোমল ভালোবাসায় সবাইকে জড়িয়ে রাখতে জানে। তার নীল আকাশ, স্নিগ্ধ বাতাস আর নদীগুলোর অন্তহীন কলতান যেন প্রতিনিয়ত বলে যায় মায়ার কোনো এক অদৃশ্য গল্প।


শীতল হাওরের বুকজুড়ে ছলছল করা ঢেউ যেন তার শাড়ির আচঁল। বর্ষায় সে হয়ে ওঠে এক বুনোহাসি নারী, বুকভরা জলরাশি তখন নাচে দিগন্তজোড়া সুরের তালে। আর শরতে, নীল আকাশ তার মাথার ওপর ছাতা হয়ে দাঁড়ায়, তখন সে হয়ে ওঠে ধ্যানমগ্ন, গভীর অনুভূতির এক জীবন্ত আধার।


শনির হাওর


Sunamganj is not just a place; it is a feeling, a melody that lingers in the soul.”


এখানে প্রকৃতি কথা বলে। বাতাস বয়ে আনে কোনো এক অজানা দুঃখের গান, হয়তো সেটা কোনো বাউলের সুর, হয়তো কোনো নদীর নিঃশব্দ কান্না।


বর্ষাকালে সুনামগঞ্জ হয়ে ওঠে এক উচ্ছ্বল নদী-কন্যা। হাওরের জলরাশি বিস্তৃত হয়ে যায় বিশাল সমুদ্রে, যেখানে আকাশ আর জলের মাঝে কোনো সীমানা থাকে না। নৌকায় ভেসে থাকতে থাকতে মনে হয়, এই জলের শেষেও বুঝি সুনামগঞ্জেরই মায়া লেগে আছে। আর শীতে? সে হয় এক শান্ত, রোদেপড়া মেয়ে। কুয়াশায় মোড়ানো সকাল, হাওরের বুক চিরে জেগে ওঠা সবুজ মাঠ, আর বাতাসে ভেসে বেড়ানো শুকনো পাতার মৃদু শব্দ, সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতির জন্ম দেয়।

যাদুকাটা নদী 

এ শহরের মানুষগুলোও তারই প্রতিচ্ছবি--নির্লোভ, সহজ, নির্মল। তাদের হাসিতে মিশে থাকে নদীর সুর, তাদের চোখে থাকে প্রকৃতির নিঃশব্দ প্রশান্তি। যে একবার এই শহরের কাদা-মাটির গন্ধ, টলটলে জলের প্রতিচ্ছবি আর কুয়াশাচাদরে মোড়ানো সকালগুলো অনুভব করেছে, সে আর কখনোই ভুলতে পারবে না।


লাউড়েরগড় মেঘালয়ের পাদদেশে 

“Sunamganj is poetry written by nature itself, where rivers compose symphonies and the sky paints endless dreams.”


এই শহর নিজের অস্তিত্ব জানান দিতে চিৎকার করে না। তার প্রয়োজনও নেই। তার নিস্তব্ধতা, মুগ্ধতা, হৃদয়ভরা ভালোবাসা এই সবকিছুই তাকে চিরন্তন করে তোলে। সে এক মায়াবতী নারী, যে শুধু ভালোবাসতে জানে। আপন পরকে এক মোহময় জগতে জড়িয়ে রাখতে জানে।


আর এই ভালোবাসা একমুখী নয়। শুধু মানুষই সুনামগঞ্জকে ভালোবাসে না, সুনামগঞ্জও ভালোবাসে মানুষদের। তার মাটি, তার বাতাস, তার নরম জলের পরশ দিয়ে সে আঁকড়ে ধরে তার আপনজনদের, যেন এই প্রেম কখনো শেষ না হয়।


“Sunamganj loves you back, deeper than you ever realize, longer than you ever expect.”


এটাই সুনামগঞ্জ এক মায়াবতী প্রেমিকা, যাকে একবার হৃদয়ে স্থান দিলে সে আর কোনোদিন হারিয়ে যায় না।


এটাই সুনামগঞ্জ--আমার শহর, আমার ভালোবাসা।


হাছন তোরণ
ছবি- গুগল 

Comments

  1. সুনামগঞ্জ—
    গানের শহর। গল্পের শহর। জ্যোৎস্নার শহর। বাউলের শহর।
    সুনামগঞ্জ—
    আমার জাদুর শহর। আমার প্রাণের শহর।

    ReplyDelete

Post a Comment